আন্তর্জাতিক ডেস্ক
প্রথমবারের মতো রাশিয়ার অত্যাধুনিক, অপ্রতিরোধ্য হাইপারসনিক মিসাইল ধ্বংস করেছে ইউক্রেন। মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি ভূপাতিত করা হয়।
মস্কোর এমন অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করলো কিয়েভ। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে।
রুশ অত্যাধুনিক অস্ত্রের একটি কিনঝাল মিসাইল। মস্কোর দাবি, আকাশ থেকে ছোঁড়া এই ব্যালেস্টিক মিসাইল দুই হাজার কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম।
শব্দের চেয়ে গতি দশগুণ বেশি। যাকে আটকানো কঠিন। হাইপারসনিক গতি-ভারী অস্ত্রে সজ্জিত কিনঝাল ভূগর্ভস্ত লক্ষ্যবস্তুতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে।
ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক জানান, কিয়েভ, অনবদ্য কিনঝাল ভূপাতিত করেছে। চৌঠা মে রাতে কিয়েভের আকাশে এটি ধ্বংস করা হয়।
কেএইচ-ফোরটিসেভেন হাইপারসনিক মিসাইল রুশ ভূখণ্ড থেকে মিগ থার্টিওয়ানকে যুদ্ধবিমান দিয়ে নিক্ষেপ করা হয়। মাত্র একটি প্যাট্রিয়ট মিসাইল দিয়েই এটি ধ্বংস করা হয়।
২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট পরবর্তী প্রজন্মের ছয় অস্ত্র উদ্বোধন করেন। তখন তিনি গর্ব করে বলেছিলেন, পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা দিয়ে কিনঝালকে ভূপাতিত করা সম্ভব নয়।
রুশ ভাষায় কিনঝাল অর্থ খঞ্জর। মিসাইলটি ঘণ্টায় ১২ হাজার সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। বহনে সক্ষম পরমাণু ও প্রচলিত অস্ত্র।
মস্কোর ক্রেমলিন দুর্গে ড্রোন হামলা চালিয়ে ইউক্রেন পুতিনকে হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। যার প্রতিশোধ নেয়ার হুমকিও দেয় মস্কো। পরদিন বৃহস্পতিবারই আকাশপথে হামলা চালায় রাশিয়া।
তখনই রুশ কিনঝাল ভূপাতিত করে কিয়েভ। ব্যর্থ ড্রোন হামলার জন্য ওয়াশিংটনকেও দায়ী করে মস্কো। তবে অভিযোগ অস্বীকার করেছে তারা।
এপ্রিলে মার্কিন প্যাট্রিয়টের প্রথম চালান পায় ইউক্রেন। যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস এসব অস্ত্র দিয়েছে।
প্যাট্রিয়ট দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত, রাডার দিয়ে লক এবং লক্ষ্যবস্তুতে হামলায় ব্যাপক প্রশিক্ষণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিটি ব্যাটারি ব্যবহার-রক্ষণাবেক্ষণে প্রয়োজন ৯০ জন কর্মী।
১৯৮০ সালে যুক্তরাষ্ট্র প্রথম প্যাট্রিয়ট মোতায়েন করে। যার প্রতিটি মিসাইলের দাম ৪ মিলিয়ন ডলার। প্রতিটি লঞ্চারের দাম ১০ মিলিয়ন ডলার।
ইউক্রেনকে দেয়া পশ্চিমাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্যাট্রিয়ট। যা রুশ হামলা থেকে কিয়েভের গুরত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দেয়া হয়েছে।
এম.নাসির/৭
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com