অনলাইন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে সেতু থেকে বাস পড়ে গিয়ে অনন্ত ২২ জন নিহত হয়েছে। এছাড়াও ২০-২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ওই প্রদেশের খারগোনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
[video width="640" height="352" mp4="https://newsforjustice.com/wp-content/uploads/2023/05/india-bhopal-accident-bus-fall-from-bridge.mp4"][/video]
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি, 'গুরুতরভাবে' আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার খরচও বহন করবে মুখ্যমন্ত্রী চৌহানের সরকার।
-খবর এনডিটিভি
/আবদুর রহমান খান/
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com