ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সরাইলে পারিবারিক কলহের জেরে সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
শুক্রবার রাতে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত গৃহবধূর নাম নয়নতারা (৩৫)। ঘটনার পর ইটভাটার অন্য শ্রমিকরা ঘাতক চাঁন মোস্তফাকে আটকের পর পুলিশে সোপর্দ করে।
ইটভাটার শ্রমিকরা জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করেন। সেখানে অন্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়নতারা ও একমাত্র ছেলে তাজিনকে (১০) নিয়ে বসবাস করতেন তিনি।
শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও নয়নতারার মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় ঘুম থেকে উঠে যায় ছেলে তাজিন।
এক পর্যায়ে সন্তানের সামনেই স্ত্রীকে দা দিয়ে কোপাতে থাকেন চাঁন মোস্তফা। পরে শিশু তাজিন ঘর থেকে বেরিয়ে অন্য শ্রমিকদের বিষয়টি জানায়।
অন্য শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে নয়নতারার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চাঁন মোস্তফাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এম.নাসির/১৩
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com