আন্তর্জাতিক ডেস্ক
স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, পাকিস্তানের গণতন্ত্র ‘সর্বকালের নিম্ন’ পর্যায়ে রয়েছে।
নিজের গ্রেপ্তারের পর মুক্তির বিষয়ে তিনি বলেন, বিচার বিভাগই ‘একমাত্র আশা’ ছিল। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান এসব কথা বলেন।
সাক্ষাৎকারে জোট সরকারের সমালোচনা করে ইমরান খান বলেন, তারা ‘নির্বাচনের ভয়ে ভীত’। নির্বাচনে পিটিআই দ্বারা তাদের ‘নিশ্চিহ্ন’ হওয়ার আশঙ্কা ছিল।
‘এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে, আমি যদি জেলে থাকি বা হত্যাকাণ্ডের শিকার হই, তবে তারা নির্বাচনের অনুমতি দেবে। ’
তিনি বলেন, আমার বিরুদ্ধে দুইবার অপচেষ্টা চালানো হয়েছে। আমাকে গ্রেপ্তারের পর আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছিল।
এম.নাসির/১৪
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com