বিজনেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পিভিসি পাইপ রপ্তানি শুরু করেছে, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানা থেকে পিভিসি পাইপের প্রথম চালান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো হয়।

বর্তমানে ভারত, ফিজি ও ব্রুনেইসহ বিশ্বের ছয়টি দেশে আরএফএল পিভিসি পাইপ রপ্তানি হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে আরএফএল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, ‘এখন দেশে ব্যবহৃত পাইপের প্রায় সবটুকুই তৈরি করেন দেশীয় উৎপাদনকারীরা। এ কারণে আমাদের এখন প্রধান লক্ষ্য ব্যাপক পরিমাণে পাইপ রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি আয় বাড়ানো।’
-সংবাদ বিজ্ঞপ্তি
/আবদুর রহমান খান/
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com