নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, হজযাত্রী পরিবহনের সব বিষয় সার্বক্ষণিক ও নিবিড় মনিটরিং করা হচ্ছে।
শনিবার (২০ মে) রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সাল থেকে হজের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু ও মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকে হয়রানীর সম্মুখীন হতে হয়নি। ইনশাল্লাহ, এবারো টিকিট নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না।
সুষ্ঠুভাবে হজযাত্রী পরিবহনে বিমান সব প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
মাহবুব আলী বলেন, প্রতিবছরের মতো এবারো পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজযাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছরও হজযাত্রী পরিবহনে বিমান তাদের চারটি অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং-৭৭৭ ইআর এবং ১টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারসহ মোট পাঁচটি প্লেন ব্যবহার করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ২০১৯ সাল থেকে ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ এর আওতায় হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশনও ঢাকা বিমানবন্দরে সম্পন্ন হচ্ছে। এমনকি সৌদি আরবে পৌঁছার পর তাদের লাগেজও নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে সম্মানিত হজযাত্রীদের পরিশ্রম, সময় ও কষ্ট লাঘব হয়েছে।
এম.নাসির/২১
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com