অনলাইন ডেস্ক:
শোনা যাচ্ছিল স্যামসাং বাই ডিফল্ট গুগলের বদলে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। জল্পনা-কল্পনা কিছুদূর শেষ হলো। তবে সম্প্রতি জানা গেছে, তেমন কিছুই ঘটছে না। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং গুগলকে সরিয়ে বিং ব্যবহার করছে না।
গত মাসেই শোনা গিয়েছিল, স্যামসাং তাদের ডিফল্ট ব্রাউজারে গুগলের বদলে বিং ব্যবহার করবে। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। গুগলের মতো সার্চ ইঞ্জিন বছরে ৩ বিলিয়ন মুনাফা আয় করে। সেখানে বিং ব্যবহার করার কোনো কারণ থাকতে পারে না। স্যামসাং অবশ্য ভেবেছিল, এই ব্রাউজার যেহেতু খুব বেশি মানুষ ব্যবহার করে না তাই বিং ব্যবহারে ক্ষতি নেই।
মেটার নতুন অ্যাপ দেখতে টুইটারের মতোমেটার নতুন অ্যাপ দেখতে টুইটারের মতো
কিন্তু সম্প্রতি তারা এই সিদ্ধান্ত থেকেই সরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মাইক্রোসফটের তাগাদা দেখেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। কিন্তু গত কয়েক সপ্তাহে গুগল নিজেই বার্ড এআই দিয়ে স্মার্টফোনে সুবিধা বাড়াচ্ছে।
/আবদুর রহমান খান/
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com