নিজের রিভলভারের গুলিতে গত মঙ্গলবার আহত হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর প্রায় ১০টা সেলাই দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জুহু থানার পুলিশ। যদিও তদন্তে নেমে অভিনেতার জবানবন্দিতে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা।
তবে প্রিয় তারকার স্বাস্থ্যের কতটা উন্নতি হলো, সেই সংবাদের জন্য উদ্বেগে ছিলেন অনুরাগীরা। শুক্রবার সকালে হাসপাতল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তবে এখনই হাঁটাচলা করতে পারছেন না। পায়ে ব্যান্ডেজ-বর্ম দিয়ে মোড়া, হুইলচেয়ারেই বাইরে বের হন তিনি।
পরনে কালো কুর্তা-পায়মা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত জোর করে তিনি বলেন, ‘‘আই লাভ ইউ, সকলকে ধন্যবাদ।’’
অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা সকালেই আলোকচিত্রীদের গোবিন্দার ছাড়া পাওয়ার সংবাদ দেন। স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে আহুজা পরিবারে। সুনীতা বলেন, ‘সাব বাড়ি ফিরছেন এর থেকে খুশি আর কী হতে পারে, নবরাত্রির শুরুতেই বাড়ি ফিরছেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।’
মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। নিজের সঙ্গে সব সময় লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রাখেন তিনি। রওনা দেওয়ার আগে বন্দুকটি দেখার সময় তার হাত থেকে পড়ে যায় সেটি। তখনই বন্দুক থেকে গুলি এসে লাগে তার পায়ে।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই অডিও বার্তায় গোবিন্দ বলেন, ‘হ্যাঁ, আমার গুলি লেগেছিল। সেই গুলি বের করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদে এখন ভালো আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।’
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com