বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিয়ের পর থেকে অনেকবারই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব রটেছে। এবার চাউর হয়েছে তাঁর অসুস্থতার গুঞ্জন।
গত শুক্রবার দিল্লির বিমানবন্দরে দেখা গেছে ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাচ, যা কোনোভাবেই সাজের অনুষঙ্গ নয়। ভক্তদের বুঝতে বাকি নেই, এটি কোনো স্বাস্থ্য–সংক্রান্ত প্যাচ।
এর পর থেকেই ক্যাটরিনা কি অসুস্থ—এমন প্রশ্ন তুলছেন ভক্ত-অনুরাগীরা। গত কয়েক মাসে বারবার শিরোনামে এসেছে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। শেষ পর্যন্ত সেটি গুঞ্জন বলেই প্রমাণিত হয়। কিন্তু দীর্ঘদিন বিদেশে পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী।

বিমানবন্দরে ক্যাটরিনার পরনে ছিল ফুলেল ছাপার সিল্কের শাড়ি। কানে বড় ঝুমকা, কপালে ছোট্ট টিপে মোহনীয় রূপে ধরা দেন অভিনেত্রী। এর মধ্যে কনুইয়ের ওপর লাগানো কালো প্যাচ দেখেন ভক্তরা।

সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা এ ধরনের প্যাচ ব্যবহার করেন। ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশ, ডায়াবেটিস–সংক্রান্ত তথ্য জানায় যাতে সমস্যা হলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এ ছাড়া ইনসুলিন ব্যবহারকারীদের জন্যও এটি উপকারী।
পরবর্তী সময় ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র জানায়, সেটি সত্যিই স্বাস্থ্য–সংক্রান্ত প্যাচ।
নিজের শারীরিক সুস্থতার বিষয়ে সচেতন ক্যাটরিনা। হার্ট রেট, ক্যালোরি, ঘুমের ওপর নজর রাখতেই এই গ্যাজেট ব্যবহার করছেন। যদিও দীর্ঘদিন পর্দায় বা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখতে না পাওয়ায় অনেকেই ভাবছেন, কোনোভাবে অসুস্থ হয়েছেন নায়িকা।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাটরিনাকে দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।
সেখানে বিজয় সেতুপতির সঙ্গে পর্দা ভাগ করেন অভিনেত্রী। এর পর থেকে আর কোনো খোঁজ ছিল না তাঁর। পরবর্তী সময় অবশ্য লন্ডনে ছিলেন বলে জানা গেছে। পরে অবশ্য অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী।
সামনে ক্যাটকে দেখা যাবে ‘জি লে জারা’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে।
(সুত্রঃ হিন্দুস্তান টাইমস এবং প্রথম আলো)
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com