বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। দেশটিতে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনক-এর উদ্যোগে আয়োজিত এই মেজবানে হাজারো বাংলাদেশি অংশ নেয়। এতে সেখানে এক অভূতপূর্ব পরিবেশের তৈরি হয়।
টরেন্টোর সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই মেজবানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুধীসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। তারা ব্যতিক্রমী এই আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতি কানাডা ইনক-এর নেতাদের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মেজবানে অংশ নেওয়ায় অভ্যাগতদের ধন্যবাদ জানান। তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা- প্রবাসে বাংলাদেশের এবং চট্টগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখতে সবসময় সচেষ্ট থাকবে।
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com