আনুষ্ঠানিক ঘোষণা তিনি এখনো দেননি। তবে বয়স হয়ে গেছে ৪০ বছর। আর কত দিনই–বা খেলতে পারবেন! তাই আন্দ্রেস ইনিয়েস্তা যখন ‘দ্য গেম কন্টিনিউ’ তথ্যচিত্রে ফুটবলের মানে তাঁর কাছে কী, প্রশ্নটির উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, সবাই ধরে নেন, এটাই তাঁর অবসরের ঘোষণা!
বার্সেলোনায় তাঁর লম্বা সময়ের সতীর্থ লিওনেল মেসিও ধরে নিয়েছেন, ইনিয়েস্তার ক্যারিয়ারে শিগগিরই যতি পড়তে যাচ্ছে। সেটা ধরে নিয়েই ফ্লোরিডায় আর্জেন্টিনা দলের অনুশীলনের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তাই দিয়েছেন মেসি।
আর্জেন্টিনা অধিনায়ক মেসি ইনস্টাগ্রাম স্টোরিতে ইনিয়েস্তার সঙ্গে বার্সেলোনার জার্সিতে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার অন্যতম জাদুকরি সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের একজন। বল তোমাকে মিস করবে এবং আমরাও মিস করব। সর্বদা তোমার জন্য শুভকামনা, তুমি ফেনোমেনন।’
বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক ২০০৪ সালে। এর দুই বছর আগে থেকে বার্সার মূল দলে খেলতে শুরু করেন ইনিয়েস্তা। দুজনে একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন ১৪ বছর, ২০১৮ সালে ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে যাওয়ার আগপর্যন্ত।
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com