ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদকন্যা হয়েছেন আলোচিত সংগীতশিল্পী সুনিধি চৌহান। ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনের ইন্ডিয়া সংস্করণের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় প্রচ্ছদকন্যা হন এ গায়িকা।
গত ১৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেপ্টেম্বর–অক্টোবর সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করেছে ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটন ইন্ডিয়া। এতে সুনিধিকে ‘সাউন্ড অব আ জেনারেশন’ হিসেবে পরিচিত করিয়েছে ম্যাগাজিনটি। আর এ প্রচ্ছদকন্যার হাস্যোজ্জ্বল ছবিটি ক্যামেরায় ধরেছেন ম্যাগাজিনের আলোকচিত্রী সাশা জয়রাম। কসমোপলিটন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সংগীতজীবন নিয়ে কথা বলেছেন সুনিধি চৌহান।
এর আগে ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ‘ছ্যায়লা’ শিরোনামে গান প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। পাশাপাশি গানের ভিডিওচিত্রে দুজনের পরিবেশনাও প্রশংসা কুড়িয়েছেন তারা।
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com