প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
ডিএনসিসিতে বড় নিয়োগ, পদ ১৫৮, আবেদন করুন দ্রুত
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
- ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com