দীর্ঘদিন ধরেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও তাঁর স্বামী অভিষেক বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে বলে গুঞ্জন। তাঁদের দাম্পত্য জীবনে কেন বিচ্ছেদের সুর, সেটি বিশ্লেষণেও মরিয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যম। যেটি আরও স্পষ্ট হয়েছিল ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে। সেই আয়োজনে আলাদাভাবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা অভিষেক ও ঐশ্বরিয়া। পরে অবশ্য অনুষ্ঠানে তাঁদের পাশাপাশি বসতে দেখা গেছে। শোনা গেছে, ঐশ্বরিয়া এখন মেয়েকে নিয়ে মায়ের কাছেই থাকেন। এর মধ্যেই দুজনের এই দূরত্বের পেছনে চলে এসেছে তৃতীয় ব্যক্তির নামও। তিনি হচ্ছেন নিমরত কৌর! তাঁকে নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিমরতের কারণেই নাকি ঐশ্বরিয়া-অভিষেকের ঘর ভাঙছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ‘দশভি’ ছবির শুটিংয়ের সময়ই নাকি নিমরত-অভিষেক কাছাকাছি আসেন। জড়ান সম্পর্কে। এটিই এখন বলিপাড়ার হট কেক। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিমরতকে ট্রল করা হচ্ছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিমরত কৌর। এ সময় ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি যা–ই করি, মানুষ নিজের ইচ্ছেমতো মন্তব্য করবেই।’

এমনকি অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও নিমরত বলেন, ‘এমন কোনো গুঞ্জনই নেই, যেগুলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি মন দিয়ে শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’
যদিও অনবরত ট্রোলিং নিয়ে কোনো কথা বলেননি নিমরত কৌর। এখন শুধু কাজ নিয়েই তাঁর সব ব্যস্ততা। ২০২২ সালে ‘দশভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেন নিমরত।

সে সময় অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যের ১৫ বছর। বিষয়টি শুনে অবাক হয়ে নিমরত বলেন, ১৫ বছর! অভিষেক মন্তব্য করেন, হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।
অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, অসাধারণ! যদিও নিমরতের সঙ্গে অভিষেকের প্রেমের গুঞ্জন নিয়ে কোনো কথা বলেননি বচ্চন পরিবারের কেউ। প্রথমে অবশ্য চাউর হয়েছিল যে সংসারে বনিবনার অভাবেই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ‘লাঞ্চবক্স’, ‘এয়ারলিফট’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী নিমরত কৌর।
.jpg?auto=format%2Ccompress&fmt=webp)
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com