মালয়েশিয়ায় বাংলাদেশি ১০ ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার দেশটির জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ ১০টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে প্রাথমিক তদন্তে দেখা যায়, গ্রেফতারদের মধ্যে একজন পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, ছয়জন নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান এবং অন্যজনের কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না। ইমিগ্রেশন আইন ও রেগুলেশনের অধীনে গ্রেফতারদের পরবর্তী ব্যবস্থা নিতে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
গ্রেফতার আতঙ্কে প্রবাসীরা : মালয়েশিয়ায় চলছে বিরামহীন অবৈধ অভিবাসী দমন অভিযান। চলমান এ অভিযানে নথিবিহীন প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়েছে গ্রেফতার আতঙ্ক। দেশটির ইমিগ্রেশন বিভাগের দৃঢ় সিদ্ধান্ত, কোনোভাবেই অবৈধ প্রবাসীদের থাকতে দেওয়া হবে না।
গেল ২৩ বৃহস্পতিবার দেশটির কুয়ালা তেরেঙ্গানুর, হুলু তেরেঙ্গানু জেলায় ৬টি নির্মাণ স্থানে, সুইপ অ্যান্ড গ্যাদার নামে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৩৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১২ জন বাংলাদেশি ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে আজিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
এর আগে ২২ জানুয়ারি কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করা হয়।
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com