বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রাজনীতির রহস্য পুরুষ দাদাভাই হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান (দাদাভাই) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার শমরীতা হাসপাতালে রয়েছেন।

সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস আলম খান জানান, গত রোববার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বাসায় অসুস্থ হয়ে পড়ায় তার বড় ভাইকে শমরীতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সিরাজুল আলম খানের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফেরদৌস আলম খান।

৮২ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সিরাজুল আলম খান।

ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচিত ছিল, তার উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান। তাকে অনেকে ‘দাদাভাই’ নামে ডেকে থাকেন।

আরও পড়ুন  বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন তিনি। সিরাজুল আলম খান সচারচর জনসম্মুখে আসেন না এবং কোনো বক্তৃতা-বিবৃতি দেন না। তবে আড়ালে থেকেই রাজনৈতিক তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে সিরাজুল আলম খান গত কয়েক বছর ধরে দেশেই অবস্থান করছেন।

এম.নাসির/৮

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ