Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ফ্যাসিবাদ আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে : টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দেশে ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও অঙ্গ-প্রতঙ্গ এখনো সক্রিয় রয়েছে। ফ্যাসিবাদের দোসররা এখনো সব জায়গায় রয়ে গেছে। এই দোসররাই দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কুমিল্লার যুবদলের নেতা তৌহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আজ সোমবার কুমিল্লায় যৌথবাহিনীর নির্যাতনে মৃত যুবদল নেতা তৌহিদুর ইসলামের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তর্র্বতীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার ছিল গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা। কিন্তু প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখা জরুরি। যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন  ভবিষ্যতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা বড় চ্যালেঞ্জ : নসরুল হামিদ

যুবদলের কেন্দ্রীয় সাবেক এই সভাপতি বলেন, ‘ফ্যাসিবাদ শেখ হাসিনা মসজিদ থেকে দেশের প্রত্যেক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন। যাদের সহযোগিতায় তিনি দেশে স্বৈরতন্ত্র চালু করেছিলেন সেসব দোসররা আগের মতই বহাল তবিয়তে আছেন। তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করেনি, তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেনি বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘সরকারের এই উদাসীনতায় আজ একজন যুবদল নেতার তরতাজা প্রাণ ঝড়েছে।

কাল ছাত্র-জনতার রক্তাক্ত গণ-অভ্যুত্থানকেই ঝুঁকিতে ফেলে দেওয়া হবে। এত মৃত্যুর মিছিল আর নির্যাতনের পর এখনো যদি এই সরকার সতর্ক না হয়, তাহলে কেউ রেহাই পাবে না।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদ আবারো ফিরে আসার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র অন্দরমহল থেকে শুরু করে প্রকাশ্যে চলে এসেছে। আর এ কারণেই যুবদলের একজন নিরপরাধ নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে দোসররা।

আরও পড়ুন  সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে : সিইসি

অবিলম্বে এই দোসরদের চিহ্নিত করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।’

এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ