Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

নারায়ণগঞ্জে একাধিক স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নারায়ণগঞ্জের একাধিক স্থানে শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভাঙচুর করছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে থাকা ম্যুরাল ভাঙচুর করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসব ম্যুরাল ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

এ সময় ফতুল্লা থানার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ শতাধিক বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাঙচুরের বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘এই শহরে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেওয়া হবে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদদের নামের তালিকা স্থাপন করা হবে।’

আরও পড়ুন  শেষ টেস্ট বাংলাদেশেই খেলবেন সাকিব, চাওয়া ক্রীড়া উপদেষ্টার

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে।

আমাদের শহরের কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ