Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

লিগে এক ম্যাচে লাকাজেত ও এগে ওয়াহির গোলের প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক

এবার লিগ ওয়ানের ম্যাচে দেখা গেল চমকপ্রদ ঘটনা। লিওঁ ও মোঁপেলিয়ের ম্যাচে যেন গোলের প্রতিযোগিতায় নামলেন আলেকসঁদ লাকাজেত ও সেপে এগে ওয়াহির। দুই দলের দুজনই করলেন চারটি করে গোল! যে কোনো পর্যায়ের ফুটবলেই একজন খেলোয়াড়ের ম্যাচে চার গোল করা বিশেষ কিছু।

ফ্রান্সের শীর্ষ লিগে রোববারের রোমাঞ্চকর ম্যাচটি ৫-৪ গোলে জেতে লিওঁ। শত তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লাকাজেত। তার ও ওয়ায়ির গোল উৎসবের মাঝে অন্য গোলটি করেন লিওঁর দেইয়ান লভরেন।

৩১তম মিনিটে লিওঁকে এগিয়ে দেন লাকাজেত। এরপরই যেন তেতে ওঠেন ২০ বছর বয়সী ওয়াহি। একে একে প্রতিপক্ষের জালে বল পাঠান চারবার। তার ঝড়ে ৫৫ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৪-১।

আরও পড়ুন  ফেরার দুই সপ্তাহ পরেই আবার ইনজুরিতে নেইমার

এরপর লিওঁর ঘুরে দাঁড়ানোর শুরু। ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর ৮২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লাকাজেত। মাঝে ৭০তম মিনিটে গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার লভরেন।

এরপর যোগ করা সময়ের দশম মিনিটে মোঁপেলিয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিওঁ।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ