Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

যমুনা টিভির রিপোর্টারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার কুদরত-ই খুদা হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর লেক সার্কাস রোডের একটি বাসার চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টিভির রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার নাম পরিচয় এখনো প্রকাশ করতে চাননি এ পুলিশ কর্মকর্তা।

এম.নাসির/৯

আরও পড়ুন  মেরিনার্স মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ