Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (১০মে) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস লাইন জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৯ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১০ মে) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও এ সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এম.নাসির/৯

আরও পড়ুন  মন্ত্রীদের নিরাপত্তায় মোতায়েন হবে আনসার : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ