Saturday, September 19, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

স্ত্রীকে হত্যার পর ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

ঝালকাঠি সংবাদদাতা

স্ত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু।

সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সায়মা পারভীন তানহা (২০) শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু দুই বছর আগে প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে গোপনে বিয়ে করেন।

সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে কথা বলতেন, এমন অভিযোগে অনু রোববার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। তার স্ত্রী ‘পরকীয়ায় আসক্ত’ বলে পোস্টে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে : প্রধানমন্ত্রী

সোমবার সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোন করে ইকো পার্কে ডেকে এনে তার পেটে ও বুকে ছুরিকাঘাত করেন অনু।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অনু স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

এম.নাসির/১৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ