শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ফের পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর

গত ওয়ানডে বিশ্বকাপের পর সব সংস্করণে পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। পরে আবার সাদা বলে অধিনায়ক করা হয়েছিলো এই তারকা ব্যাটারকে। তবে সম্প্রতি রান খরা ও দলের বাজে পারফরম্যান্সের কাছে ফের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাবর। এক্সে পোস্টে তিনি জানান, ‘পাকিস্তান পুরুষ দলের অধিনায়কত্ব থেকে আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের। কিন্তু এখন সময় হচ্ছে সরি গিয়ে নিজের খেলায় মন দেওয়া।’ 

নেতৃত্ব থেকে সরে যাওয়ার কারণ স্পষ্ট করে বাবর আরও লিখেছেন,  ‘অধিনায়কত্ব একটা দারুণ সম্মানের অভিজ্ঞতা। তবে অনেক বেশি কাজের চাপও। আমি নিজের পারফরম্যান্সে প্রাধান্য দিতে চাই। আমি নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাই। পরিবারকে মানসম্মত সময় দিতে চাই। যেটা আমাকে আনন্দ দেবে।’

আরও পড়ুন  এমবাপ্পে–আনচেলত্তির খারাপ সময়ে পরিত্রাণের খোঁজে রিয়াল

(সূত্রঃ দৈনিক ইত্তেফাক)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ