Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

৫২ ঘণ্টা অবরোধের পর আশুলিয়ায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

৫২ ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা সরে গেলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়কের বাইপাইল পয়েন্টে উভয় লেনেই অবরোধ করে রাখেন শ্রমিকরা। রাতেও তারা সড়কে ছিলেন। পরদিন মঙ্গলবার সড়ক থেকে সরেননি। সবশেষ বুধবারও সকালেও তারা সড়কে অবস্থান করেন। আর দীর্ঘ সময় অবরোধের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ ঘোষণা করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এমনকি তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে শ্রমিক পাওনাদি পাওয়ার আশায় কারখানায় গেলে নোটিশে আরও তিনমাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পান। এ সময় উত্তেজিত হয়ে সব শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বুঝিয়ে বার্ডস গার্মেন্টসের শ্রমিকদের সরিয়ে দেয়া হয়। টানা ৫২ ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘দাবি পূরণের আশ্বাসে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে। এখন ওই মহাসড়কে আটকে পড়া যান চলাচল শুরু হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওই মহাসড়কে যানজট কমে আসবে।
 
(সুত্রঃ সময় নিউজ)
আরও পড়ুন  মাদ্রাসা শিক্ষকরাও পাবেন ইএফটিতে বেতন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ