বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাফের শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাবিনা-ঋতুপর্ণারা

নেপালে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানটা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বাংলাদেশ। ধরে রাখে তারা ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট।পরদিন দুপুরে দেশে এসে পৌঁছান বাংলাদেশের মেয়েরা। তাদের ফুল দিয়ে বরণ করা হয় বিমানবন্দরে। সাবিনা-ঋতুপর্ণাদের জন্য এবারও ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।দুই বছর আগে সাফের প্রথম শিরোপা জিতে দেশে ফেরা মেয়েদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। এবারও তেমনটা হওয়ার কথা।

আরও পড়ুন  পাড়িক্কাল ১৯৯ রানে আউট, আম্পায়ারের সিদ্ধান্তে হতাশার ভিডিও ভাইরাল

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ