বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

প্রতাপশালী অপরাধীদের আর ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপরাধী যতই প্রতাপশালী হোক না কেন, কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া যাবে না। আগে অনেক সময় অনেক প্রভাবশালী অপরাধী ছাড় পেয়ে যেত, কিন্তু এখন আর তা হতে দেওয়া হবে না।’

আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হলেও তা সন্তোষজনক নয় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার প্রায় সব পুলিশকে আমরা পরিবর্তন করেছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে। বিজিবিতেও অনেক চেঞ্জ করা হয়েছে। এজন্য একটু সময় লাগছে, তবে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। সামনের দিকে আরও উন্নতি হবে।’

বিজিবিকে এক গুচ্ছ নির্দেশনা দেওয়ার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বিজিবির যেহেতু বর্ডার ভিত্তিক কাজ করতে হয়, তাই জনগণের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখলেই কাজ করতে সুবিধা হয়। তারাই কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে।’

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে এবং অবশ্যই হতে হবে। দ্রুতই তদন্ত টিম করা হবে। যেহেতু অন্যান্য অনেকগুলো হচ্ছে, এটাও হয়ে যাবে। কি হবে বলতে পারবো না। তবে যে কোনো একটা হইতেই হবে।’

(সুত্রঃ আমাদের সময়)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ