Saturday, August 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ক্যাপিটালসের পর লিটনের পাশে রংপুর রাইডার্সও

বেশ কিছুদিন ধরে ফর্মে নেই লিটন দাস। মাঠের পারপরম্যান্সের প্রভাব পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও। দলে জায়গা হয়নি এই ওপেনারের। এর মধ্যে বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

দুঃসময়ে তার পাশে থেকেছে তার দল ঢাকা ক্যাপিটালস। এবার পাশে পেল রংপুর রাইডার্সকেও।

স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটনকে দুয়োধ্বনি দিতে যায় দর্শকদের, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণে ক্যাপিটালস লিটনের সমর্থনে একটি পোস্ট দিয়েছে।

ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্সও। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিটনের ছবি দিয়ে ফটোকার্ড করে সেখানে লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি।

আরও পড়ুন  তুরাগতীরে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম, এক মুসল্লির মৃত্যু

সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।’

১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন। সেদিন সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২৫ রানের ইনিংস খেলেন লিটন। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বলে করেন ১৩ রান।

বাউন্ডারি লাইনে লিটন যখন ফিল্ডিং করছিলেন, হঠাৎ কয়েকজন দর্শক ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। বারবার যখন এমনটা হচ্ছিল, লিটন দর্শকদের দিকে অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকেন।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ