বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

দুই দিনে কোটি ভিউ, আলোচনায় অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’

ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে এক কোটির বেশি ভিউ পেয়েছে নাটক ‘ভালো আছো তো?’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

সিএমভির প্রযোজনায় নির্মিত নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ইউটিউবের মন্তব্যঘরেও দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর আগে অপূর্ব-নীহা জুটি ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে একসঙ্গে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন। নতুন নাটকেও তাঁদের রসায়ন দর্শক পছন্দ করছেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: জন্মদিনে নতুন ছবি ‘ফারজানা’র ঘোষণা দিলেন পরীমনি

তথ্যসূত্র: যুগান্তর

ছবি: Maxfield Barbara, U.S. Fish and Wildlife Service / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি

আরও পড়ুন  এবার ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে নতুন বিতর্কে তানজিন তিশা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ