অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কে; তাঁকে ঘিরে শাড়ি বিতর্ক যেন থামছেই না। একটি জামদানি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার আইনি প্রক্রিয়া চলার মধ্যেই ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে করা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলাও হয়েছে।
তানজিন তিশা ও শাড়ি বিতর্কের শুরু
২০২৫ সালের অক্টোবরে অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার একটি জামদানি শাড়ি নিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, শাড়িটি নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এরপর একের পর এক আইনি জটিলতায় জড়িয়েছেন এই অভিনয়শিল্পী।
এদিকে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমা দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন: দুই দিনে কোটি ভিউ, আলোচনায় অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Aashaa / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি


