বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬০

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক দিনে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেকা উপত্যকা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এ উপত্যকার ১২টি এলাকায় গতকাল হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে বালবেক এলাকা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল।

দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হতাহত ব্যক্তিদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ৬০ জনের মধ্যে ১৬ জন বালবেক শহরের পশ্চিমাঞ্চলের আল-আলাক্ব এলাকার বাসিন্দা।

আরও পড়ুন  মেট্রোরেল নিরাপত্তায় এমআরটি পুলিশ গঠন, প্রজ্ঞাপন জারি

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ