বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মিয়ানমারে ঘূর্ণিঝড় ‘মোখায়’ নিহতের সংখ্যা বেড়ে ১৪৫

অনলাইন ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫-এ দাঁড়িয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জান্তা সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে সবমিলিয়ে ১৪৫ জন নিহত হয়েছে। তার মধ্যে ৪ জন সেনাসদস্য, ২৪ জন স্থানীয় বাসিন্দা ও ১১৭ জন রোহিঙ্গা রয়েছেন।

এদিকে ঘূর্ণিঝড় মোখায় ৪০০ রোহিঙ্গা নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব খবর মিথ্যা বলে দাবি করেছে মিয়ানমার সরকার। বিবৃতিতে তারা বলেছে, এমন খবর প্রকাশ করা সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/ আবদুর রহমান খান/

আরও পড়ুন  ২০৬০ সালের মধ্যে বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ তিন গুণ হতে পারে: আইএইএ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ