বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

উখিয়ায় নলকূপ খননের সময় বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছে ১৪ ঘণ্টা

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ‘গ্যাসের’ আগুন ১৪ ঘণ্টায়ও নেভানো যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় গ্যাসের আগুন জ্বলে ওঠে।

নলকূপ খননের সময় গ্যাসের আগুন: পরিস্থিতি

সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও রাত সাড়ে নয়টায়ও তা নেভেনি। বিকেল পাঁচটার পর আগুনের তীব্রতা আরও বাড়ে। বেলা তিনটার দিকে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিরাপত্তাবলয় তৈরি করা হয়। বিদ্যুতের তারে আগুন ছড়ানোর আশঙ্কায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে মেরিন ড্রাইভ এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। বিশেষজ্ঞ দল এনে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন  অক্টোবরেই চালু হতে পারে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

আরও পড়ুন: ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Arjit Chowdhury / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ