বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

৮০ পেরিয়েও গাছ লাগানোর নেশা ছাড়েননি কার্তিক পরামানিক

শরীর আর আগের মতো নেই, স্ত্রীকে হারিয়েছেন দুই বছর আগে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৮০। তবু গাছ লাগানোর নেশা ছাড়তে পারেননি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কার্তিক পরামানিক। কৃষিকাজ ছেড়ে দিলেও বাড়ির পাশের নার্সারিতে চারা তৈরি ও পরিচর্যা করেন তিনি।

সবুজের সাধক কার্তিক পরামানিক

তাঁর নার্সারিতে বট, পাকুড়, মেহগনি ও শিমুলের শতাধিক চারা আছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচজন শ্রমিক নিয়ে মনাকষা ইউনিয়নের শ্যামপুর-ডাকনিপাড়া সড়কে ৬০টি মেহগনিগাছ লাগিয়েছেন তিনি। প্রতিটি চারার পাশে বাঁশের খুঁটি পুঁতে বেঁধে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে পানিও।

এলাকাবাসীর কাছে কার্তিক পরামানিক এক অনুপ্রেরণার নাম। নিজের খরচে দশকের পর দশক সড়কের পাশে গাছ লাগিয়ে তিনি সবুজ করে চলেছেন জনপদ।

আরও পড়ুন  বরিশালে বাসচাপায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন: ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jubair Bin Iqbal / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ