Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ল্যান্ডমাইন বিস্ফোরণে নাইজারের সাত সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম টিলাবেরি অঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে নাইজারের সাত সেনা নিহত হয়েছেন। ন্যাশনাল গার্ড অফ নাইজার (জিএনএন) এ তথ্য দিয়ে জানিয়েছে। তাদের একটি গাড়ি পেতে রাখা ল্যান্ডমাইনের ওপরি উঠলে এ ঘটনা ঘটে। জিহাদি যোদ্ধারা এই অঞ্চলে নিয়মিত হামলা চালায়।

জিএনএন এক বিবৃতিতে বলেছে, সামিরা গ্রাম থেকে ছয় কিলোমিটার (চার মাইল) দূরে এ বিস্ফোরণ হয়।

নাইজারের সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার মধ্যে এটিই সর্বশেষ হামলার ঘটনা।

দেশটির আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সদস্যরা জিহাদিদের সাথে লড়াই করে যাচ্ছে। আবার দক্ষিণ-পশ্চিমে তাদের বোকো হারামের জিহাদি যোদ্ধাদের সাথেও লড়াই করতে হয়। নাইজারে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে।

এম.নাসির/৮

আরও পড়ুন  দাবানল নিয়ে নতুন শঙ্কা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ