Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাদের গুছিয়ে মাঠে নামা উচিত : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের পরামর্শ দিয়ে হাইকোর্ট বলেছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের ঝামেলা এড়াতে সবকিছু গুছিয়ে মাঠে নামা উচিত।

সোমবার (৮ মে) প্রার্থিতা ফিরে পেতে জাহাঙ্গীরের রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে জাহাঙ্গীরের আইনজীবী ফিদা এম কামাল বলেন, জাহাঙ্গীর আগেই ঋণ পরিশোধ করেছেন। তখন আদালত বলেন, নির্বাচনে প্রার্থী হতে কি কি সমস্যা হতে পারে এটা সবাই জানেন। তাই তার আরও আগে ঋণ পরিশোধ করা উচিত ছিল।

বেলা পৌনে ১২টায় গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিটের শুনানি শুরু হয়।

আরও পড়ুন  মেয়র তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে রোববার ৭ মে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থীতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়।

এম,নাসির/৮

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ