Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বুশরার অবস্থান নিয়ে মুখ খুললেন, বাবা মেয়র আতিক

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসার বুশরা আরেফিনের জন্য কোনো অফিস বা চেয়ার নেই বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসার নামে কোনো পোস্ট নেই বলেও জানান উত্তরের মেয়র। তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন তার (বুশরা আরেফিন) কোনো বেতন ভাতা বা গাড়ির সুবিধা দেবে না। তার জন্য সিটি করপোরেশনে কোনো অফিস বা চেয়ারও নেই। ’

তিনি বলেন, ‘বুশরা আরেফিন আমার মেয়ে, আমি তাকে বলেছি, বাবা তুমি শক্ত থাকো। কারণ, আমি ও আমার মেয়ে জানি যে সিটি করপোরেশন থেকে সে কোনো সুবিধা নেয়নি। বুশরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় এশিয়ার চিফ হিট অফিসার হয়েছে। সেই সঙ্গে সে ইসলাম গার্মেন্টস গ্রুপের ডিরেক্টর। সে তার নিজের ব্যবসা, কাজ ফেলে রেখে চিফ হিট অফিসার হিসেবে কাজ করবে পুরো এশিয়ার জন্য।’

আরও পড়ুন  রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই, আমরা ধরে রাখার চেষ্টা করি : প্রধানমন্ত্রী

এখানে কার ছেলে বা কার মেয়ে সেটি মুখ্য নয় উল্লেখ করে মেয়র আতিক আরও বলেন, ‘সমগ্র এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন এটা কিন্তু একটি বড় মেসেজ। তাই আমাদের গর্ব করা প্রয়োজন, যে একজন চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন নারী।’

মেয়র আতিক বলেন, ‘এটি বাংলাদেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে বুশরা আরেফিনকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তার সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই। ’

‘তবে তার যা যা দরকার সব কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার দেবে। যারা সারা বিশ্বে এখন পর্যন্ত সাতজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে’, যোগ করেন মেয়র আতিক।

আরও পড়ুন  দুর্গাপূজায় সারা দেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন হচ্ছে

উল্লেখ্য, নগরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। তার নিয়োগের মাধ্যমে এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) নিয়োগ দেওয়া হয়।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ