Friday, July 31, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সিটি নির্বাচনে বিএনপিকে আসার আহ্বান ইসি রাশেদার

খুলনা সংবাদদাতা

খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কমিশনার রাশেদা সুলতানা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।

ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চায় সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। এ জন্যই বিএনপিকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপিকে নির্বাচনে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। এখনো মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় আছে। আসেন নির্বাচনটা করেন, দেখেন। অন্তত পরীক্ষামূলক হলেও নির্বাচন করেন, কি অবস্থা দাঁড়ায়।

বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, আমরা একটাও জাতীয় নির্বাচন করিনি। যদি জাতীয় নির্বাচন করতাম, সেখানে কোনো ধরনের ব্যর্থতা আপনাদের নজরে আসতো, তাহলে আপনারা ও দেশবাসী সেটা বলতো। সেটার পরিস্থিতি ভিন্ন হতো। কিন্তু সেটাও হয়নি।

আরও পড়ুন  শনিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে কমিশন কঠোর অবস্থানে আছে উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে। আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাচ্ছি।

এম.নাসির/৯

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ