Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

লক্ষ্মীপুরে কৃষক হত্যা: বাবা ও ২ ছেলের যাবজ্জীবন

ন্যাশনাল ডেস্ক

লক্ষ্মীপুরের রায়পুরে এক কৃষককে হত্যার দায়ে একই পরিবারের তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন, আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্মাণাধীন মসজিদের জন্য টাকা উত্তোলনকে কেন্দ্র করে ছৈয়দ আহম্মদ নামে এক কৃষককে হত্যার দায়ে এই কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

ছৈয়দ আহম্মদ শিবপুর এলাকার শামছুল হক বেপারীর ছেলে। ২০১৯ সালের ৭ আগস্ট তিনি বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের জন্য টাকা উত্তোলন করতে যান। এ সময় আসামি জাহিদের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। এতে ছৈয়দ আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন  হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, আট জনের কারাদণ্ড

একইদিন সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় ছৈয়দকে বাড়ির অদূরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় পরদিন ছৈয়দের মা রানী বেগম বাদী হয়ে রায়পুর থানায় ছেলে হত্যায় জড়িত থাকার সন্দেহে চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ