শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মোখা সুপার সাইক্লোনে রূপ নিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

প্রবল বেগে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এসময় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না। এটি অতি প্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড়।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ আরও বাড়তে শুরু করেছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি দক্ষিণে অবস্থান করছে।

আরও পড়ুন  মোখায় ঝুঁকিমুক্ত বাংলাদেশ, মূল আঘাত মিয়ানমারে

ঘূর্ণিঝড়ের প্রভাব মুক্ত হতে রোববার (১৪ মে) রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ মে) বেলা ১১টায় আগারগাঁওস্থ আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে উপ-পরিচালক আসাদুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব মুক্ত হতে রোববার রাত পর্যন্ত সময় লাগতে পারে।’

এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা সিডরের মতো শক্তিশালি, তবে বাংলাদেশের একপাশ দিয়ে যাবে তাই ক্ষতির সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা, উত্তর-উত্তরপূর্বে দিকে আগ্রসর ও ঘণীভূত হয়ে রোববার (১৪ মে) সকাল ০৬টা থেকে সন্ধ্যা ০৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ শনিবার (১৩ মে) রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবাল ঘূর্ণিঝড় আগ্রভাগের প্রভার শুরু হতে পারে।

আরও পড়ুন  বিশ্বনবিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ

এম.নাসির/১৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ