Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাড়ে দশ মাসে পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকারও বেশি টোল আদায়

ডেস্ক প্রতিবেদক

পদ্মা সেতুতে সাড়ে দশ মাসে ৭০০ কোটি টাকারও বেশি টোল আদায়পদ্মা সেতুতে টোল আদায় -ফাইল ছবি
ঢাকা: উদ্বোধনের সাড়ে দশ মাসের মধ্যেই পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

গত ২৬ জুন‌ উদ্বোধনের পর এই পরিমাণ টোল আদায় হয়েছে স্বপ্নের এই সেতু থেকে। ফলে উদ্বোধনের পর থেকে ৩২০ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার টোল আদায় হচ্ছে।

শনিবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি।

আরও পড়ুন  বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান

এরমধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।

তিনি আরও জানান, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ