মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মিয়ানমারের দিকে মোখা, বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন

ইন্টারন্যাশনাল ডেস্ক

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে রাখাইন রাজ্যে প্রবল বাতাস বইছে, শুরু হয়েছে বৃষ্টি। বিদেশী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে মোখা রাজ্যটির রাজধানী সিতওয়ের কাছে আঘাত হানতে পারে। এ নিয়ে ইতিমধ্যে রাখাইনের লাখো মানুষ বাড়িঘর ছেড়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড়টি যে অঞ্চল দিয়ে অতিক্রম করছে সেটা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিকে।
এছাড়া সিতওয়ের দিয়ে অতিক্রম করাতে বাংলাদেশে ঝুঁকির পরিমাণ কম। বিশেষ করে কক্সবাজার, টেকনাফ এসব অঞ্চলে ঝুঁকির পরিমাণ অনেকটা কম। বেশি ঝুঁকি হবে মিয়ানমার ও তার দক্ষিণের অঞ্চলে।

মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর বলছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা রাখাইন উপকূলে আঘাত হানবে। সংস্থাটি বলছে, সিত্তেতে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে শুরু করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি সিতওয়ে অতিক্রম করবে। ইতোমধ্যে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

আরও পড়ুন  সেন্ট মার্টিনে মোখা’র তাণ্ডব: আহত প্রায় ১৫, তিন শতাধিক ঘর বিধ্বস্ত

আরেকটি গণমাধ্যমের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সিতওয়ের পরিস্থিতি খারাপ বলে জানা যাচ্ছে। ঝড়ো হাওয়ায় সেখানে একটি টেলিকম টাওয়ার ভেঙে পড়েছে।

মিয়ানমার আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিতওয়ে অতিক্রম করবে।

এ ছাড়া মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর সবশেষ এক বিবৃতিতে জানিয়েছে ‘এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন স্টর্ম’ মোখা সিতওয়ে অতিক্রম করা শুরু করেছে। প্রতি ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১২০ মাইল, যা ১৩৭ মাইল পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন জায়গায় সকাল থেকে বিদ্যুৎ নেই, ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন।

-খবর: বিবিসি ও দ্য ইরাবতীর

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ