Thursday, September 17, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সমুদ্রবন্দরে আর কোনো সতর্ক সংকেত নেই

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করে যাওয়ার পর দেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে সমুদ্রবন্দরে আর কোনো সতর্ক সংকেত নেই বলেও জানান সংস্থাটি।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ সোমবার (১৫ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে।

তবে আজ সন্ধ্যা পর্যন্ত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার উপকূল দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করে যায়। এরপর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

আরও পড়ুন  সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

এম.নাসির/১৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ