মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

স্ত্রীর তালাক নোটিশ পেলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী রাজিয়া সুলতানা জয়ী নারী নির্যাতনের অভিযোগ এনে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন । আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পরপরই স্ত্রীর কাছ থেকে তার বিবাহবিচ্ছেদের নোটিশ পাওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তালাকের নোটিশে দেখা যায় গত ৩০ এপ্রিল তাকে তালাকের নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে তিনি মানসিক নির্যাতন, অত্যাচার ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলেছেন জাহাঙ্গীরের বিরুদ্ধে।

নোটিশে বলা হয়, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহার ও মিসেস ফরিদা ইকবালের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের মিজানুর রহমান ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিক নির্যাতন ও অত্যাচার করা, নিয়মিত ভরণপোষণ না দেওয়ায়, সংসার জীবনে অশান্তি শুরু হয়। এসব অভিযোগের কারণে জয়ী ১৮ নম্বর ধারা অনুযায়ী জাহাঙ্গীর আলমকে তালাকের নোটিশ দেন।

আরও পড়ুন  বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, নোটিশ পাঠানোর ৯০ দিন পর পর্যন্ত সম্পর্কের উন্নতি না হলে চূড়ান্তভাবে তালাক কার্যকর হবে।

নোটিশের বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তবে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নোটিশের সত্যতা স্বীকার করেছেন।

এদিকে সোমবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীর ২০২১ সালের নভেম্বরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হারিয়েছিলেন। পরবর্তীতে দলের ২২তম সম্মেলনে নিজ আবেদনের প্রেক্ষিতে তাকে ক্ষমা করা হয়েছিল।

আরও পড়ুন  সারা দেশে দিনে, দক্ষিণাঞ্চলে রাতে বাড়বে শীত

এম.নাসির/১৬

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ