Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রোহিঙ্গাদের ফেরত নিতে উদ্যোগী না মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেয়ার কথা বললেও বাস্তবায়নে উদ্যোগী না।

শনিবার (২০ মে) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে এ অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবেই সমাধানের চেষ্টা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে গিয়েছে। তবে এখনো রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াটা দুঃখজনক। বেশকিছু দেশ রোহিঙ্গাদের নেয়ার কথা বললেও, সেটা সংখ্যায় খুবই কম। এছাড়া মাঠ পর্যায়ে প্রত্যাবাসন কার্যক্রমের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট বাড়তে থাকলে এই অঞ্চল নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এম.নাসির/২০

আরও পড়ুন  মেট্রোরেল নিরাপত্তায় এমআরটি পুলিশ গঠন, প্রজ্ঞাপন জারি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ