Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মক্কার এক হোটেলে আগুন, আট জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মক্কায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। তারা সবাই পাকিস্তানী থেকে ওমরা করতে এসেছিলেন।

জেদ্দার পাকিস্তান দূতাবাস জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের ও বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আগুনের ঘটনায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আহতদের চিকিৎসা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায়তার জন্য জেদ্দায় থাকা কর্মকর্তারা কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি।

আরও পড়ুন  টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি

এম.নাসির/২১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ