Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

স্বামীকে ভিডিও কলে রেখে এক গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।

রোববার (২১মে) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে ওহাব কলোনীর একটি বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ নূপুর খাতুন (২৩) থাইল্যান্ড প্রবাসী তিতাস চৌধুরীর স্ত্রী। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তডাংগা গ্রামের আব্দুল মজিদ মোল্লা ও মা রাশিদা বেগম এর মেয়ে।

তিতাস চৌধুরীর বন্ধু পারভেজ হাওলাদার জানান, ওহাব কলোনীর একটি ভবনের নিচতলার ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়নার দিয়ে ঝুলন্ত অবস্থায় নূপুরের মরদেহ পাওয়া যায়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, দেড় বছর আগে নূপুর ও তিতাসের বিয়ে হয়। ওই বাসায় তারা একসাথে থাকতেন। তিন দিন আগে তিতাস থাইল্যান্ড চলে যাওয়ার পর থেকে নূপুর একাই বাসায় ছিলেন।

আরও পড়ুন  এখন বিএনপি-জামায়াত জোট নেই, জনমত দেখে সিদ্ধান্ত হবে : মির্জা ফখরুল

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, স্বামী ও পরিবারের অন্যান্য লোকের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

এম.নাসির/২১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ