Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল-দুহাইলান।

রোববার (২১মে) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাত করেন।

রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ করা এবং ই-ভিসা চালু করায় সৌদি আরব সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড়ো গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন তিনি।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ক্রমান্বয়ে বাড়ছে।

আরও পড়ুন  মাদ্রাসা শিক্ষকরাও পাবেন ইএফটিতে বেতন

তিনি বলেন, কুয়েতের পরে বাংলাদেশে মোবাইল ওমরাহ ভিসা কার্যকর করা হয়েছে। সৌদি আরবের বড়ো বড়ো অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এম.নাসির/২১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ