Saturday, August 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মজনুকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২১ মে) মধ্যরাতে এক বিবৃতিতে জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে।

রিজভী আরও বলেন, মজনুকে কোথায় নেওয়া হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, রাতের অন্ধকারে একজন নেতাকে তার বাড়ি থেকে তুলে নেওয়া গণতন্ত্রের ওপর আক্রমণ। সরকার দেশ বিদেশে বিচ্ছিন্ন হয়ে এখন মরণকামড় দিচ্ছে। অবিলম্বে রফিকুল আলম মজনুর সন্ধান দাবি করেন রিজভী। অন্যথায় তার কিছু হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী থাকবে বলেও মন্তব্য করেন রিজভী।

আরও পড়ুন  সংকটের মুখে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ

রফিকুল আলম মজনুর সন্ধান দেওয়ার পাশাপাশি অতি দ্রুত তাকে পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এম.নাসির/২২

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ