Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ৯৮ বার

নিজস্ব প্রতিবেদক

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৮ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুন দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (২২ মে ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

এম.নাসির/২২

আরও পড়ুন  ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলে হাইকোর্টের সিদ্ধান্ত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ