শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মিরাজ হত্যা মামলার সব আসামির খালাস

লক্ষ্মীপুর সংবাদদাতা

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ খুনের মামলায় ১২ জন আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত।

সোমবার (২২ মে) লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর, মুসলিম, নুরে হেলাল মামুন, তানজিল হায়দার রিয়াজ, রিয়াজ, জহির সর্দার, মোস্তফা কামাল, হারুন প্রকাশ ডাল হারুন, রফিক উল্যাহ সোহাগ, মাসুদ, সোহেল ও রাকিব হোসেন রাজু।

আদালত ও এজাহার সূত্র জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর বিকেলে কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদের অদূরে নির্জন এলাকায় মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। তার মাথা, কপাল, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন ছিল। এ সময় মিরাজের সঙ্গে থাকা মাসুদ ও সোহেলকেও আঘাত করা হয়। পরে ডাক্তারি প্রতিবেদনে বলা হয়, মাসুদ ও সোহেলের আঘাত সামান্য ছিল।

আরও পড়ুন  হিন্দু নারীদের সমান অধিকার প্রশ্নে হাইকোর্টের রুল

এদিকে, ২০১৬ সালের ৫ মে তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন আদালতে ১২ আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। এর আগে মিরাজ হত্যা মামলায় একাধিকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে।

অ্যাডভোকেট জসীম উদ্দিন জানান, সোমবার দুপুরে এ রায় দেন আদালত।

এম.নাসির/২২

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ